1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
প্রধানমন্ত্রীর ছ‌বি ভাঙচুর : যুবকের ১০ বছর জেল - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

প্রধানমন্ত্রীর ছ‌বি ভাঙচুর : যুবকের ১০ বছর জেল

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

নারায়ণগঞ্জের সোনারগাঁয় প্রধানমন্ত্রীর ছ‌বি ভাঙচুরের ঘটনায় করা মামলায় সোহাগ আলী নামে এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের অতি‌রিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সা‌বিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জ‌রিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোহাগ পলাতক থাকা অবস্থায় এ রায় ঘোষণা করেন আদালত। দণ্ড পাওয়া সোহাগ সোনারগাঁর সাহাপুর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে। জা‌মি‌ন নিয়ে পলাতক আছেন তিনি।

নারায়ণগঞ্জের সোনারগাঁয় প্রধানমন্ত্রীর ছ‌বি ভাঙচুরের ঘটনায় করা মামলায় সোহাগ আলী নামের এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জ‌রিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের সত্যতা নি‌শ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের প‌রিদর্শক আসাদুজ্জামান। তি‌নি জানান, ২০১৫ সালের ২৭ ডিসেম্বর সোহাগ আলী সোনারগাঁ উপজেলা পরিষদে প্রবেশ করে চেয়ারম্যানের রুমে টাঙানো প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ছ‌বি বাইরে নিয়ে আসেন। পরে উপজেলা প্রাঙ্গণে থাকা শহীদ মিনারে নিয়ে ছ‌বি‌টি ভাঙচুর করেন। ওই সময় উপ‌স্থিত লোকজন তাকে আটক করে গণ‌পিটু‌নি দেয়। ঘটনার খবর পেয়ে প‌রিষদের ক‌ম্পিউটার অপারেটরের আশরাফুল ইসলাম বিষয়‌টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অব‌হিত করেন। ইউএনওর নির্দেশে তাকে আটকে রেখে পুলিশে খবর‌ দেওয়া হয়। পরে পু‌লিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST