1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
প্রক্সি দিয়ে শাস্তি পাওয়া ভর্তিচ্ছু রাবিতে প্রথম হলেন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

প্রক্সি দিয়ে শাস্তি পাওয়া ভর্তিচ্ছু রাবিতে প্রথম হলেন

  • আপডেট করা হয়েছে বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৫৬৫ বার পড়া হয়েছে

জ্যেষ্ঠ প্রতিবেদক, রাবি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন মো. তানভির আহমেদ নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার প্রকাশিত এই ফলাফলে দেখা যায় ৩৯৫৩৪ রোল নম্বরধারী ওই ভর্তিচ্ছু ৯২.৭৫ পেয়ে প্রথম হয়েছেন। প্রক্সি দেয়ার কারণে তিনি এখন কারাগারে আছেন।

এছাড়াও ৪৬.৯০ নম্বর পেয়ে পাশ করেছেন ইশরাত জাহান নামের আরেক ভর্তিচ্ছু যার হয়ে প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছে একজন। জালিয়াতি করা এই দুই ভর্তিচ্ছুর ফলাফল আসায় বিস্মিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২৬ জুলাই অনুষ্ঠিত এ ইউনিটের পরীক্ষায় তানভীরের হয়ে প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েন বায়োজিদ খান নামের একজন। তিনি রাবির ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। এছাড়া ইশরাত জাহানের হয়ে প্রক্সি দিতে গিয়ে আটক হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মেহজাবিন। এছাড়াও আরও ২ জন প্রক্সি দিতে গিয়ে পুলিশের হাতে আটক হন। ভ্রাম্যমান আদালত তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেন।

জানতে চাইল এ ইউনিটের প্রধান সমন্বয়কারী ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক ইলিয়াস হোসেন বলেন, যেহেতু ওই ওএমআর সিটটি ভ্যালিড আছে, তাই রেজাল্ট চলে এসেছে। আমরা এখন অন্যান্য তথ্য নিচ্ছি। এই বিষয়টি নিয়ে উপ-উপাচার্য স্যারের সঙ্গে আমরা কথা বলছি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST