1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বাগমারায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বাগমারায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ কর্মরত এএসআই সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী। শনিবার (১৯ জুলাই) দুপুরে বাগমারা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাগর আহম্মেদ নামের ওই ব্যক্তি নিজের নিরাপত্তা চেয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

সাগর আহম্মেদের অভিযোগ, ২০২৪ সালের জানুয়ারিতে সাদ্দাম হোসেন তাকে দুবাইয়ে ভালো চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ৪ লাখ টাকা নেন এবং ভিসা দিয়ে তাকে সেখানে পাঠান। কিন্তু দুবাইয়ে গিয়ে তিনি বেতন-ভাতা না পেয়ে বিপাকে পড়েন এবং পরে কষ্ট করে পরিবারের সাহায্যে দেশে ফিরে আসেন।

দেশে ফিরে স্থানীয়ভাবে সালিশ বৈঠকে সাদ্দাম হোসেন ১ লাখ ২০ হাজার টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত দেননি। পরে আদালতে মামলা করলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং সাদ্দাম হোসেন ছুটি নিয়ে বাড়ি এসে তাকে মারধর ও হত্যার হুমকি দেন।

অভিযোগে আরও বলা হয়, সাগরকে ভয়ভীতি দেখাতে সাদ্দাম হোসেন মানবপাচার আইনে উল্টো একটি মামলা করান এবং সেই মামলার তদন্তও নিজেই হাতে নেন। এতে তিনি আরও হয়রানির শিকার হচ্ছেন বলে জানান সাগর।
সংবাদ সম্মেলনে সাগর আহম্মেদ উভয় মামলার সঠিক তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যদিকে অভিযুক্ত সাদ্দাম হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST