1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় প্রতীক বরাদ্দের আগেই চেয়ারম্যান পদপ্রার্থীর পোষ্টার ছাপিয়ে ফেসবুকে প্রচার - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

পুঠিয়ায় প্রতীক বরাদ্দের আগেই চেয়ারম্যান পদপ্রার্থীর পোষ্টার ছাপিয়ে ফেসবুকে প্রচার

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২১৯ বার পড়া হয়েছে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় আচরণ বিধি-লঙ্ঘন করে প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী পোষ্টার ছাপিয়ে শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন মুকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারের অভিযোগ উঠেছে ।
জানাগেছে, আগামী ১১ তারিখে প্রতীক বরাদ্দের আগেই রাজশাহী জেলা পরিষদের সাবেক সদস্য আবুল ফজল ও আসিক রহমানের ফেসবুক আইডিতে শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাজ্জাদ হোসেন মুকুলের ‘নৌকা’ প্রতীক দিয়ে নির্বাচনী পোষ্টার বানিয়ে পোস্ট করেছেন। এবং তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে। তবে খোঁজ নিয়ে জানা গেছে সেই পোস্টার এলাকায় লাগানো হয়নি।
তফসিল অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর শিলমাড়িয়া ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। গত ১ ডিসেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিন ছিলো। যাচাই-বাছাই ০৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ১১ ডিসেম্বর ২০২২ ইং।
এ ব্যাপারে সাজ্জাদ হোসেন মুকুলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি কোন পোষ্টার এখনও ছাপাইনি। কেউ হইতো পোস্টার ছাপিয়ে ফেসবুকে দিতে পারে সে বিষয়ে আমি কিছু জানিনা। আর ১১ তারিখে প্রতীক বরাদ্দের পরেই আমি পোষ্টার ছাপাবো।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদীন জানান, এটা যদি কোন প্রার্থী করে থাকে তবে সেট নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে পরে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST