1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ার পচামাড়িয়ায় টেন্ডার ছাড়াই রাস্তার সরকারী গাছ কাটার অভিযোগ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ার পচামাড়িয়ায় টেন্ডার ছাড়াই রাস্তার সরকারী গাছ কাটার অভিযোগ

  • আপডেট করা হয়েছে শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৬৩৫ বার পড়া হয়েছে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ার শিলমাড়িয়ার পচামাড়িয়ায় টেন্ডার ছাড়াই রাস্তার সরকারী গাছ কাটার অভিযোগ উঠেছে। শনিবার (৩০ জুলাই) দুপুরে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের পচামাড়িয়া নামকস্থানে এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া থেকে সাধনপুর সড়কের পচামাড়িয়া নামকস্থানে বড় বড় শিশুগাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। সে সময় গাছ কাটা শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা জানায় ইউনিয়ন পরিষদ সেই গাছগুলো কাটাচ্ছে। আর রাস্তা বৃদ্ধির জন্য এই গাছগুলো কাটতে হবে। আর না হলে রাস্তার কাজ বন্ধ হয়ে থাকবে।

স্থানীয় ইউপি সদস্য ফারুক জানান, মোল্লাপাড়া থেকে সাধনপুর সড়কের কাজ করার জন্য সেই গাছগুলো কাটা হচ্ছে। আর এই রাস্তা সরকারী রাস্তা না ব্যক্তিগত রাস্তা। তাই গাছগুলো যাদের জমি তারা কেটে নিচ্ছে।

শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা জানান, সরকারী গাছ কাটার বিষয়টি আমরা উপজেলা প্রশাসনকে জানিয়েছি। তবে বড় বড় গাছ গুলো কেটে চুরি করে নিচ্ছে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া উচিত।

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের পুঠিয়া অফিসের সহকারী প্রকৌশলী আল-মামুন এর সাথে মোবাইল ফোনে যোগযোগ করা হলে তিনি জানান, গাছ কাটার বিষয়ে কোন তথ্য আমরা পাইনি। তবে বিষয়টি দেখছি।

উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান জানান, গাছগুলো আমাদের এলজিইডির না। তাই বিষয়টি জানা নাই। তবে বরেন্দ্রর হতে পারে তার প্রকৌশলীর সাথে যোগাযোগ করেন।

শিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান হজ্ব পালানের জন্য সৌদি আরবে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ এর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি অনলাইনে মিটিংএ ব্যস্ত আছে বলে জানান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST