1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজ ভাড়া নিয়ে কোচিং বাণিজ্য - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজ ভাড়া নিয়ে কোচিং বাণিজ্য

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ৪৩৩ বার পড়া হয়েছে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজ ভাড়া নিয়ে আইসিসি বিশ্ববিদ্যালয় এবং নাসিং কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজে এই কোচিং সেন্টারের চলতি বছরের যাত্রা শুরু করে।

কিন্তু কোচিং বাণিজ্য সরকার কর্তৃক নিষিদ্ধ থাকলেও সেই নিয়ম নীতি তোয়াক্কা না করেই তারা অনুমোদনহীন কোচিং বাণিজ্য পরিচালনা করছে। প্রশাসন অজ্ঞাত কারণে নিরব ভূমিকা পালন করছে।

জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে পুঠিয়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজের রুম ভাড়া নিয়ে কোচিং বাণিজ্য শুরু করেছে। শনিবার বিকেলে এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কোচিং পরিচালনা কারী শিক্ষক পালোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মনিরুজ্জামান, মোঃ সাহেদ আলী, মোঃ রুবেল হাসান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র রাজু আহম্মেদ সহ অনেকে।

পালোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মনিরুজ্জামান বলেন, সরকার কর্তৃক শ্রেণী শিক্ষার্থীদের কোচিং বাণিজ্য নিষিদ্ধ আছে। কিন্তু এডমিশন কোচিং চালানোর নিয়ম আছে। মনিরুজ্জামানকে জিজ্ঞেস করা হয় আপনি একজন সরকারী স্কুলের শিক্ষক হয়ে কোচিং পরিচালনা করতে পারেন কিনা কিন্তু তিনি এই বিষয়টি এরিয়ে যান। সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে বলেন, এডমিশন কোচিং কোথায় বন্ধ আছে দেখান। আর আপনি কলেজের অধ্যক্ষের নিকট ফোন দিয়েছেন। সে আপনাকে মিথ্যা কথা বলেছে। তার সাথে আমাদের এগ্রিমেন্ট হয়েছে। সেই মোতাবেক আমরা কোচিং কার্যক্রম শুরু করেছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানোয়ার হোসেন জানান, কোন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কোচিং বানিজ্য করার নিয়ম নাই। যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার কর্তৃক কোচিং বাণিজ্য নিষেধ রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আখতার জাহান জানান, সরকার কর্তৃক কোচিং বানিজ্য নিষিদ্ধ করা হয়েছে। আর শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং করার নিয়ম নাই। আর আমাদের উপজেলায় সরকার কর্তৃক কোন কোচিং চালানোর অনুমতিও দেই নাই।

পুঠিয়া ইসলামীয়া মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ শাহাবুদ্দিন শিহাব জানান, কোচিং এর জন্য কলেজ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়নি। তারা আমার কাছে দাবী করেছে। আমি বলেছি সভাপতি মহাদয়ের সাথে কথা বলে জানাবো। তো বিষয়টি দেখছি।

পুঠিয়া ইসলামীয়া মহিলা ডিগ্রী কলেজ এর ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আলী মাজরুই রহমান জানান, কলেজে কোচিং করানোর বিষয়টি আমার জানা নাই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST