1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ার বেলপুকুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ার বেলপুকুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

  • আপডেট করা হয়েছে রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে উপজেলার বেলপুকুর ভড়ুয়াপাড়া রেলগেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ঈশ্বরদী জিআরপি থানার মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওসি আরও জানান, ঘটনার পরপরই বেলপুকুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত কাজ শুরু করে। পরে ঈশ্বরদী জিআরপি থানা পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করলে, তাদের কাছে বিষয়টি হস্তান্তর করা হয়।

ঈশ্বরদী জিআরপি থানার এসআই আতিকুর রহমান জানান, “ট্রেনের আঘাতে লাশটি মারাত্মকভাবে ক্ষত-বিক্ষত হয়ে গেছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ফাইভ আপ (ঢাকা মেল) ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।”
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পিবিআই ও সিআইডি এর টিম থেকে ফিঙ্গারপ্রিন্টসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় নিশ্চিত করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST