1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ার জামিরা গ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ার জামিরা গ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ২৪ সেপ্টেম্বর’২০২৫ রোজ: বুধবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান জামিরা গ্রামে দলীয় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার আ্যসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চল টিম সদস্য মোঃ রেজাউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওঃ শহীদুল ইসলাম, জামায়াত মনোনীত বেলপুকুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও বেলপুকুর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ নূর মোহাম্মদ।

সমাবেশের সভাপতিত্ব করেন বেলপুকুর ইউনিয়ন এর আমীর মোঃ মকবুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দফা দাবি নিয়ে আগাচ্ছে। দাবি গুলো আদায়ের মাধ্যমে দেশে সুষ্ঠ ও সুন্দর এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন এদেশের মানুষ দেখতে পাবে ।

সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক ও সুধীসমাজের বিপুল অংশগ্রহণ লক্ষণীয় ছিল। বক্তারা তাদের বক্তব্যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, আইন শৃঙ্খলার অবনতি ও সামাজিক অবক্ষয় নিয়ে আলোচনার পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST