1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

  • আপডেট করা হয়েছে সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলা-তে সার সংকট নিরসন ও কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অনিয়মের দায়ে তিনজন সার ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (০২ মার্চ ২০২৬) পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমানের নেতৃত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার-এর সার্বিক সহযোগিতায় পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন-এর কার্তিকপাড়া বাজার এলাকায় অবস্থিত সার দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কৃষকদের কাছে সার সরবরাহ না করা এবং সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে তিনটি সার দোকানকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুতকৃত সার সরকারি মূল্যে কৃষকদের মাঝে বিক্রয় নিশ্চিত করা হয়।

এ সময় কৃষকরা তাদের প্রয়োজন অনুযায়ী দোকান থেকে সার সংগ্রহ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST