1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবি - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবি

  • আপডেট করা হয়েছে সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় সোহেল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার প্রধান ফটকের সামনে রাজশাহী-নাটোর মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন নিহত সোহেলের পিতা নীলতাব আলী, স্ত্রী নিঝুম আক্তার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ মাহাফুজুর রহমান এবং মানববন্ধন পরিচালনা করেন মোঃ আশারাফ, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য।

জানা গেছে, মানববন্ধনে পুঠিয়া থানাধীন জরমডাঙ্গা, কান্দ্রা ও শাহাবাজপুর এলাকার কয়েকশ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা মহাসড়ক অবরোধ করে প্রায় ২৫ মিনিট অবস্থান নেয়, ফলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। মানববন্ধনে নিহত সোহেলের পিতা নিল্লাতাব আলী, মাহফুজুর রহমান বাবলু, হাফেজ আঃ রহমান, হাফেজ আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সংঘটিত সোহেল হত্যাকাণ্ডের দীর্ঘদিন পেরিয়ে গেলেও পুঠিয়া থানা পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করেনি। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অনতিবিলম্বে খুনের আসামি গ্রেফতার না হলে গ্রামবাসীকে সঙ্গে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

বক্তারা জানান, একাধিকবার থানায় গিয়েও আসামিদের গ্রেপ্তার করা হয়নি। পুলিশের আশ্বাসে বারবার অপেক্ষা করেও তারা কোনো অগ্রগতি দেখতে পাননি। বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত আসামিদের গ্রেফতার না করলে এলাকাবাসী থানাঘেরাও কর্মসূচি ঘোষণা করবে।

মানববন্ধনটি শান্তিপূর্ণভাবে বেলা সাড়ে ১১ টার দিকে শেষ হয় এবং পরে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, এ ঘটনায় পুঠিয়া থানায় হত্যা মামলা (মামলা নং- ০৮/১৪৮; তারিখঃ ১০/০৯/২০২৫; ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST