1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় সোহেল হত্যা মামলার রহস্য উদঘাটন: পরকীয়ার জেরে দুইজন গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ায় সোহেল হত্যা মামলার রহস্য উদঘাটন: পরকীয়ার জেরে দুইজন গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার পুঠিয়া: রাজশাহীর পুঠিয়ায় ভ্যানচালক সোহেল হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুঠিয়া থানা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আটককৃতরা হলেন:
– রাজিব আলী (২৯), পিতা সিরাজুল ইসলাম, গ্রাম- পশ্চিম ভাটপাড়া, থানা- চারঘাট।
– সম্পা আক্তার বর্ষা (২২), স্বামী মামুন হোসেন আলম, গ্রাম- কান্দ্রা, থানা- পুঠিয়া।

সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাতে রাজিবকে তার বাড়ি থেকে এবং সম্পাকে পুঠিয়া রাজবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে পুঠিয়া থানা পুলিশ।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনেই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রাজিবের সঙ্গে সম্পার পরকীয়া সম্পর্ক ছিল। এক পর্যায়ে রাজিব, সোহেলের ফোন থেকে সম্পাকে ফোন করলে বিষয়টি জানাজানি হয়। এরপর সোহেল ব্ল্যাকমেইল করতে থাকে সম্পাকে। বিষয়টি জানার পর রাজিব ও সম্পা পরিকল্পনা করে সোহেলকে হত্যা করে।

আসামিদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি কবির হোসেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST