1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড

  • আপডেট করা হয়েছে রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলাতে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০১ মার্চ ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমানের নেতৃত্বে পুঠিয়া থানার পুলিশ সদস্যদের সহযোগিতায় উপজেলার কান্দ্রা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয় রাজশাহীর মতিহার থানার সাতবাড়িয়া গ্রামের মো. সিদ্দিকের ছেলে মোহাম্মদ বেল্লাল (৩৪), এবং পুঠিয়া থানার বড় কান্দা মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ হুমায়ুন রশিদের ছেলে মোঃ মেহেদী হাসান (২৮)।

আসামিরা ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের প্রত্যেককে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে কারাদণ্ড কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

প্রশাসন সূত্র জানায়, সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST