1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ

পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলা-য় উচ্চ ফলনশীল ব্রি ধান-১০৮ নিয়ে নতুন করে আশার আলো দেখছেন কৃষকেরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধোপাপাড়া চকপলাশী এলাকার একটি কৃষি মাঠে অনুষ্ঠিত হল ফসল কর্তন ও মাঠ দিবস। কৃষকদের দাবি, কম খরচে বেশি ফলন মিললে আগামী মৌসুমে এই জাতের ধান চাষ আরও বাড়বে।

পার্টনার প্রকল্প ও ব্রি অঙ্গের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের কর্মকর্তা, গবেষক ও শতাধিক কৃষক। মাঠেই ধান কেটে ফলন পর্যবেক্ষণ করা হয়। সেই দৃশ্য ঘিরে কৃষকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, “ব্রি ধান-১০৮ রোগবালাই তুলনামূলক কম হয় এবং ফলনও অনেক ভালো। সঠিক পরিচর্যা করলে প্রতি বিঘায় ৩৩ থেকে ৩৫ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমনা হক এবং উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী দাস। তাঁরা কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিকাজে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।

স্থানীয় কৃষকদের একাংশের বক্তব্য, উৎপাদন খরচ কম হওয়ায় এই ধান চাষে লাভের সম্ভাবনা বেশি। কৃষক আমিনুল ইসলাম ডালিম বলেন, “এ বার ফলন দেখে আমরা আশাবাদী। আগামীতে আরও বেশি জমিতে এই ধান চাষ করতে চাই।”

কৃষি বিভাগের কর্মকর্তাদের আশা, ব্রি ধান-১০৮ আগামী দিনে অঞ্চলের কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এবং ধান উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST