
নিজস্ব প্রতিবেদক : মানবাধিকারের প্রশ্নে সোচ্চার ও সংগঠিত হওয়ার লক্ষ্যে পাবনায় যাত্রা শুরু করলো মানবাধিকার সংগঠন ‘ঐক্য পরিষদ’।
রোববার (২৫ মে) পাবনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় সংগঠনটির পরিচিতি ও আলোচনা সভা।
সভায় বক্তারা বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠাই মানবাধিকার সংগঠনের মূল কাজ। সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ঐক্য পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাহতাব উদ্দিন বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সদর গোরস্থানের সভাপতি আলহাজ্ব গোলাম রব্বানী কামনা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোজাম্মেল হক কবির, এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন BIHF-এর চেয়ারম্যান শহিদুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকার কর্মী নাসিমুজ্জামান সোহেল।
এছাড়া, ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি ওবায়দুল্লাহ এবং সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ যথাক্রমে বক্তব্য ও সঞ্চালনার মাধ্যমে সভায় অংশ নেন।
আলোচনা সভায় মানবাধিকারের ১১টি মৌলিক কার্যক্রম নিয়ে আলোচনা হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। বক্তারা বলেন, স্বাধীনতার ইতিহাসের ধারাবাহিকতায় মানবাধিকার প্রতিষ্ঠার এই উদ্যোগ আরও বেগবান হবে ঐক্য পরিষদের মাধ্যমে।







