1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পাবনায় আওয়ামী লীগের ইফতার মাহফিল - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পাবনায় আওয়ামী লীগের ইফতার মাহফিল

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনার সুজানগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) উপজেলার মথুরাপুর স্কুল মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ আয়োজনের উদ্যোগ নেন সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওহাবের ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ রাব্বি এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রাকিব।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওহাব। তিনি নেতাকর্মীদের ধৈর্য ধরে সংগঠনের পাশে থাকার আহ্বান জানান এবং জনগণের আস্থা আওয়ামী লীগের প্রতিই রয়েছে বলে মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন চৌধুরী, তাতিবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মৃধাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় চার থেকে পাঁচ শতাধিক নেতাকর্মী।
ইফতারের আগে মথুরাপুর মসজিদের পেশ ইমাম শিক্ষক শফিকুল ইসলামের পরিচালনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST