1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পরিচালক সমিতির নতুন সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

পরিচালক সমিতির নতুন সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন সুমন

  • আপডেট করা হয়েছে শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৮৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৩-২৪ মেয়াদের নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বরেণ্য নির্মাতা-অভিনেতা কাজী হায়াৎ ও মহাসচিব পদে দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছেন শাহীন সুমন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দিনভর ভোটযুদ্ধ শেষে মধ্যরাতে জানা গেল বিজয়ীদের নাম। তাদের নেতৃত্বেই আগামী দুই বছর পরিচালিত হবে চলচ্চিত্রের এই দাপুটে সংগঠনটি।

জানা গেছে, কাজী হায়াৎ ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী মুশফিকুর রহমান গুলজার পেয়েছেন ১৩৮ ভোট। অন্যদিকে শাহীন সুমন পেয়েছেন ১৬০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন রাজু পেয়েছেন ১২০ ভোট।

শুক্রবার দিনভর ভোটযুদ্ধ শেষে মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু ফলাফল ঘোষণা করে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এর আগে, সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, শেষ হয় বিকেল ৫টায়। এবার মোট ভোটার ছিলেন ৩৬৮ জন। তার মধ্যে ভোট দিয়েছেন ৩০২ জন। ৯টি ভোট বাতিল হয়েছে। এবার ১৯টি পদের বিপরীতে মোট ৩৯ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন- আবদুল লতিফ বাচ্চু। তার সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন- পরিচালক বিএইচ নিশান ও শামসুল আলম।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST