1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পরাজয়ের পর এমপি ফারুক একলা একলা কাঁদবে : মাহি  - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পরাজয়ের পর এমপি ফারুক একলা একলা কাঁদবে : মাহি 

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : গ্রামের এ মাথা হতে ওমাথা ছুটছেন,হাতে ট্রাকের প্রতীক নিয়ে পথে হেঁটে হেঁটে ভোট চাইছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। বলেন, সুখে-দুঃখে তিনি সব সময় এলাকার মানুষের পাশে থাকতে চান। কাজ করতে চান সবার কল্যাণে। ৭ তারিখে বিপুল ভোটের মাধ্যমে জয়ী হয়ে আমরা সবাই হাসব, আর চৌধুরী (নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী) একলা একলা কাঁদবে। ওই চৌধুরীকে বিপুল ভোটের মধ্যেমে আমরা পরাজিত করব, ইনশাআল্লাহ। আপনারা ট্রাক মার্কায় ভোট দেবেন। রবিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টার সময় গোদাগাড়ী পৌর এলাকায় তার নির্বাচনী প্রচারণা শুরু করেন।

 

মাহি রাজশাহী-১ আসন (গোদাগাড়ী-তানোর) থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। মাহিয়া মাহি বলেন, আমার এবারের ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে, চৌধুরীর বিরুদ্ধে। যে চৌধুরী শিক্ষককে অপমান করে, যে চৌধুরী শিক্ষককে সম্মান করতে পারে না। আমার কৃষক ভাইয়েরা পানির অভাবে কৃষি কাজ করতে পারে না। এই বরেন্দ্র ভূমিতে পানির সমস্যা। মা-বোনেরা পানি পান না। কিš‘ সরকার থেকে তো কোটি কোটি টাকা এখানে বরাদ্দ হয় পানির জন্য। এই টাকা কোথায় যায়। তিনি বলেন, আমি আমার ভাইদেরকে বলতে চাই, আমাকে জয়ী করলে বরেন্দ্র ভূমিতে পানির যে সমস্যা আমি সেই সমস্যা সমাধান করব। আপনারা শুধু আমার পাশে থাকবেন কিনা বলেন। আমি আর কিছু না পারি, সবাইকে সম্মান করতে পারব। মাসে একবার হলেও আপনাদের পাশে বসতে পারবো। আপনাদের সুখ-দুঃখের কথা শুনতে পারব।

 

মাহিয়া মাহি আরো বলেন, আল্লাহ আমাকে অনেক বড় লোক বানাই নাই। কিš‘ অনেক বড় মন দিয়েছে। আপনাদেরকে ভালোবাসার। যে মনটা দিয়ে আপনাদের ভালোবাসতে পারব ইনশাআল্লাহ। আপনাদের সাথে দুইটা হাসিমুখে কথা বললেই আপনারা খুশি। কিš‘ আপনাদের সব সময় ভয় দেখিয়ে রাখা হয়। আপনাদের আতঙ্কের মধ্যে রাখা হয়। আমরা এই আতঙ্ক থেকে বাঁচতে চাই। তিনি আরও বলেন, আমি নায়িকা বলে আমাকে দেখতে এসেছেন, নাকি আমাকে ভোটটাও দেবেন আপনারা। আমার খালি মনে হয়- আমি সিনেমা করি এই জন্য আমাকে দেখতে আসছেন আপনারা। আপনাদের নিজেদের দরকারে আপনারা আমাকে ট্রাক মার্কায় ভোট দেবেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST