1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পদ্মা সেতুতে সাধারণ মানুষের বাঁধ ভাঙ্গা উল্লাস - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পদ্মা সেতুতে সাধারণ মানুষের বাঁধ ভাঙ্গা উল্লাস

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৫৭৭ বার পড়া হয়েছে

ডিবিসি নিউজ ডেস্ক:

পদ্মা সেতুতে করা যাবে না হাঁটাহাঁটি, থামানো যাবে না গাড়ি— এমন কিছু নিষেধাজ্ঞার খবর মিলেছে কয়েকদিন আগেই। কিন্তু উদ্বোধনের পর জনতার ঢল মানেনি কোনো মানা।

শনিবার অনেকেই পায়ে হেঁটে পদ্মা সেতুতে উঠে পড়েন। নিজেকে ক্যামেরাবন্দি করতে তারা কেউ ভোলেননি। বেলা ১২টার দিকে সেতু উদ্বোধন করার পরপরই এই সেতু দিয়ে শরীয়তপুর প্রান্তে যান প্রধানমন্ত্রী। তার গাড়িবহর পদ্মা সেতু পার হওয়ার কিছুক্ষণ পরই ১টার দিকে সেতুর দিকে ছুটে যায় মানুষ।

সকাল ১০টা ৫ মিনিটে ‘মাথা নোয়াবার নয়’ থিম সং পরিবেশনের মধ্য দিয়ে বহুল প্রত্যাশিত ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এর আগে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সকাল ৯ টা ৫৫ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়ায় সমাবেশস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচন করে মোনাজাতে অংশ নেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সরকারের মন্ত্রী, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাসহ মোট সাড়ে তিন হাজারের মতো অতিথি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST