1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নৌকায় ভোট দিতে না চাওয়ায় ভোটারকে চড় মারলেন প্রার্থীর ভাই  - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নৌকায় ভোট দিতে না চাওয়ায় ভোটারকে চড় মারলেন প্রার্থীর ভাই 

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে নৌকা প্রতীকে ভোট দিতে না চাওয়ায় উমেদ আলী (৫০) নামের এক ভোটারকে চড় মারার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার ছোট ভাই আবু হানিফ সুজার বিরুদ্ধে। উমেদ আলীর বাড়ি একই এলাকার নামোদরখালী গ্রামে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার শ্যামপুর বাজারে। গণসংযোগ চলাকালে আব্দুল ওয়াদুদ দারার উপস্থিতিতেই এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শ্যামপুর বাজারে গণসংযোগ করছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুল ওয়াদুদ দারা। গণসংযোগ চলাকালে পানের আড়তের কাছে উমেদ আলী নামের এক ব্যাক্তির কাছে নৌকা প্রতীকে ভোট চান আব্দুল ওয়াদুদ দারার আপন ছোট ভাই আবু হানিফ সুজা। এ সময় নৌকা প্রতীকে ভোট দিতে না চাইলে উমেদ আলীকে চড় মারেন সুজা। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে সুজা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিব্রত হয়ে আব্দুল ওয়াদুদ দারাও কিছু সময় পর নেতাকর্মীদের নিয়ে চলে যান।

উমেদ আলী অভিযোগ করেন, তার কাছে নৌকা প্রতীকে ভোট চান আব্দুল ওয়াদুদ দারার আপন ছোট ভাই আবু হানিফ সুজা। তিনি ভোট দিতে অপারগতা প্রকাশ করার সঙ্গে সঙ্গে তার দুই গালে চড় মারেন সুজা। এ ঘটনায় তিনি হতভম্ব হয়ে পড়েন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করবেন বলেন জানান উমেদ আলী।

জানতে চাইলে আবু হানিফ সুজা অভিযোগ অস্বীকার করে বলেন, উমেদ আলী বিএনপির কর্মী। আওয়ামী লীগকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করার কারণে তাকে কে যেন চড় মেরেছে। আমি সেখানে ছিলাম না, তবে শুনেছি।

দুর্গাপুর থানার ওসি খাইরুল ইসলাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST