1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নির্বাচনের জন্য আমরা প্রস্তুত: প্রধান উপদেষ্টা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নির্বাচনের জন্য আমরা প্রস্তুত: প্রধান উপদেষ্টা

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন সরকার গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচনের মাধ্যমে আমরা দেশকে স্বাভাবিক পথে ফিরিয়ে আনতে চাই। এ কাজে আমাদের অনেক সহযোগিতা প্রয়োজন, আর আমরা মালয়েশিয়ার সহায়তা প্রত্যাশা করছি।”
তিনি আরও জানান, বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগের সুযোগ রয়েছে এবং দেশটিকে বিনিয়োগে আগ্রহী হওয়ার আহ্বান জানান।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ সংকট সমাধানে আমরা আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা চাই।”

এর আগে, স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

মঙ্গলবার বিকেলে একটি ব্যবসায়িক ফোরামে অংশ নেওয়ার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা।

বুধবার (১৩ আগস্ট) তিনি ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার (ইউকেএম) আচার্য ও নেগেরি সেমবিলান রাজা তুয়াংকু মুহরিয ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে ইউকেএম বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে এবং শিক্ষার্থীদের উদ্দেশে তিনি স্মারক বক্তৃতা দেবেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST