1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নিখোঁজের দুইদিন পর কুষ্টিয়ায় রক্সি পেইন্টের এরিয়া ম্যানেজারের বস্তাবন্দী মরদেহ উদ্ধার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নিখোঁজের দুইদিন পর কুষ্টিয়ায় রক্সি পেইন্টের এরিয়া ম্যানেজারের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

  • আপডেট করা হয়েছে বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৫৭৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি

নিখোঁজের দুইদিন পর কুষ্টিয়ার ভেড়ামারা থেকে রক্সি পেইন্টের এরিয়া ম্যানেজার লোকমান হোসেনের (৩৬) বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ভেড়ামারা পাইলট হাইস্কুলের গলি থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত লোকমান হোসেন বাগেরহাট জেলার সাইদুর রহমানের ছেলে। তিনি কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় একটি বাড়িতে ভাড়ায় থাকতনে। লোকমান রং কোম্পানি রক্সি পেন্টের কুষ্টিয়া এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং কুষ্টিয়া শহরের চৌরহাঁস মোড় এলাকায় বসবাস করতেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ১ আগষ্ট দুপুরে রক্সি পেইন্টের এরিয়া ম্যানেজার লোকমান হোসেন ভেড়ামারা শহর থেকে নিখোঁজ হন। কোথাও তাকে খুঁজে না পেয়ে সন্ধ্যার পর তার স্ত্রী জিনাত আরা টুম্পা থানায় একটি সাধারন ডায়েরি করলে তাকে উদ্ধারে সব ধরনের চেষ্টা করতে থাকে পুলিশ। আজ সকালে স্থানীয়রা ভেড়ামারা পাইলট হাইস্কুলের গলিতে বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দিলে ভেড়ামারা থানা পুলিশ লোকমানের মরদেহ উদ্ধার করে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান ওসি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST