1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নাটোরে যুবককে শ্বাসরোধে হত্যা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নাটোরে যুবককে শ্বাসরোধে হত্যা

  • আপডেট করা হয়েছে বুধবার, ৩ জুন, ২০২০
  • ৮২৯ বার পড়া হয়েছে

নাটোর সংবাদদাতা: নাটোরের সদর উপজেলার সিংহ পূর্বপাড়া গ্রামে ওমর ফারুক মিঠু (২৫) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওমর ফারুক সিঙ্গারদহো পূর্বপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে। বুধবার ভোর রাতে নিজ বাডরি পাশে এই হত্যার ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে তিনটার দিকে কে বা কাহারা মিঠুর বউকে ডাক দেয়। এসময় মিঠুর বউ বাইরে বেরিয়ে এসে দেখে বাড়ির বাইরে তার স্বামীর লাশ পড়ে থাকতে। এসময় সে কাউকে ঘটনাস্থলে দেখতে পায়নি। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে লাশটি দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে বুধবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশের প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ওমর ফারুককে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। তবে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেই মনে হচ্ছে। তদন্ত শেষে হত্যাকান্ড সম্পর্কে তথ্য বলা সম্ভব হবে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST