1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নাটোরে প্রতিবন্ধী দিবসে ৪০টি হুইল চেয়ার বিতরণ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নাটোরে প্রতিবন্ধী দিবসে ৪০টি হুইল চেয়ার বিতরণ

  • আপডেট করা হয়েছে শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি, গোলাম গাউস

নাটোর, ৩ ডিসেম্বর, ২০২২ (প্রতিবন্ধী দিবসে জেলায় ৪০ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আন্তজার্তিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আজ শনিবার সরকারি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০৩০ সালের টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ্য অর্জনের মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশের গন্তব্যে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের এই কাংখিত উন্নয়ন নিশ্চিত হবে তখনই, যখন উন্নয়নের এই স্রোতধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহন এবং তাদের উদ্ভাবনকে সম্পৃক্ত করা যাবে। এই লক্ষ্যে সরকার কাজ করছে। তাদের জন্যে শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থানের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সমাজ সেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ সাহা, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ‘নীডাথর নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, ‘নন্দনথ এর প্যানেল আইনজীবী এডভোকেট বাকী বিল্লাহ ও সভাপতি কেতাব আলী।

সমাজ সেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজিত সভা পরিচালনা করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপী কনসালটেন্ট ডাঃ নাসরিন সুলতানা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST