1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
নওগাঁর মান্দায় হত্যা মামালার প্রধান আসামি গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

নওগাঁর মান্দায় হত্যা মামালার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৫৬৬ বার পড়া হয়েছে

তাসকিয়া নিসপা, স্টাফ রিপোর্টার :

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত ময়েজ উদ্দিন সরদার হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে নওগাঁ শহরের নজিপুর হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এনিয়ে ওই হত্যা মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাম আলিমুদ্দীন সরদার (৬৫)। তিনি মান্দা সদর ইউনিয়নের খাগড়া গ্রামের বাসিন্দা ও ময়েজ উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ -পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি আলিমুদ্দীন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।

এ মামলার ১৩ আসামির মধ্যে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হল। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, বসতভিটার জমি নিয়ে মান্দা সদর ইউনিয়নের খাগড়া গ্রামের আলিমুদ্দীন সরদারের সঙ্গে প্রতিবেশী রেজাউল ইসলামের বিরোধ চলছিল। জের ধরে গত বৃহস্পতিবার সকালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ছয়জন আহত হন।
এদের মধ্যে ময়েজ উদ্দিন সরদার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান।

ঘটনায় নিহতের ছেলে খোরশেদ আলম বাদী হয়ে প্রতিপক্ষের ১৩ জনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST