1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে রাজশাহীকে: ভূমিমন্ত্রী মিনু পুঠিয়ায় ব্রি ধান-১০৮ নিয়ে আশার আলো, মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকেরা ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ মাহমুদপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় এগিয়ে জিএস রুনু তালুকদার আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ

ধনীর বিরুদ্ধে গরীবের আর্তনাথ- জোর করে জমি দখলের অভিযোগ

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামে ভোগ দখলে থাকা জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভূগি মোঃ আলাম অভিযোগ করে বলেন, ৫০/৫২ বছর ধরে আমরা যে জমি ভোগ দখল করে আসছি সেই জমি জোর করে দখল করার চেষ্টা চলছে। আমরা গরীব মানুষ হিসেবে ধনী প্রভাবশালীর হাত থেকে রেহাই পেতে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

আলাম উদ্দীন সহ তার অন্যান্য ওয়ারিশগন বলেন,৫০ শতাংশ জমির মূল মালিক ছিলেন মৃত জহুর মোল্লা। তার মৃত্যুর পর দুই ছেলে ও ১ মেয়ে-ইমান আলী ও চাহার আলী ও ছকেনা ওয়ারিশ সুত্রে অংশিদার হয়। ছকেনার মৃত্যুর পর তার ওয়ারিশ সুত্রে দুই মেয়ে জায়দা ও ও দুখিনি অংশীদার হন। আমজাদ আলী সরকার জায়দা ও ও দুখিনির অংশ কিনে নেন। আমজাদ আলী সরকারের মত্যুর পর বাবর আলী গংরা ওয়ারিশ সুত্রে প্রাপ্ত হন।
৫০/৫২ বছর আগে আমজাদ আলী সরকার- জায়দা ও ও দুখিনির অংশ কিনে নিলেও জীবিত থাকাকালিন ইমান আলী ও চাহার আলীর সাথে মৌখিক সমন্বয় করে কেনা দাগে বাদ দিয়ে তার জমির পাশের আরেক দাগে ভোগ দখল করে আসছেন। ইমান আলী ও চাহার আলীর ১১জন ওয়ারিশও সমন্বয় করে ছেড়ে দেওয়া জমি ভোগ দখল করে আসছেন।
স্থানীয়রা জানান, দুই বছর আগে হঠাৎ করেই আমজাদ আলীর ছেলে বাবর আলী তার পিতার সমন্বয় করে ছেড়ে দেওয়া জমি দখলে নেওয়ার চেষ্টা করেন। এনিয়ে ৮বার গ্রাম্য শালিসও হয়েছে। শালিস বৈঠকের লোকজন আগের সমন্বয় করা মোতাবেক ভোগ দখলের সিদ্ধান্ত দেন। এনিয়ে আদালতে মামলাও করেছেন বাবর আলী। তবে মামলা চলমান থাকলেও গত শনিবার ফের শালিস বসে। এতে আগের সমন্বয় বাদ দিয়ে কেনা মোতাবেক ভোগ দখলের সিদ্ধান্ত দেন। তবে কেনা সেই সম্পত্তির চৌহুদি না থাকায় স্কয়ার ফিট হিসেবে দখলে নেওয়ার চেষ্টা করেছেন। এতে বিপাকে পড়েছেন ইমান আলী ও চাহার আলীর ১১জন ওয়ারিশ।
এলাকাবাসীরা বলেন, বিষয়টি দ্রুত সমাধান দরকার। তা নাহলে পরিবারগুলো ক্ষতিগ্রস্থ হবে। এছাড়াও আইন শৃঙ্খলার অবনতি হওযার আশংকা রয়েছে। প্রতিবাদে মানবন্ধন করেছে ভুক্তভুগিরা।
গ্রামের প্রবীণ আকরাম খলিফা,আব্দুর রহমান ও আনিসুর রহমানসহ অনেকেই বলেন বহু বছর ধরেই ইমান আলী ও চাহার আলীর ওয়ারিশরাই ভোগ দখল করে আসছেন। এখন আমজাদ আলীর ছেলে বাবর আলী যেভাবে দখলে নিচ্ছেন তাতে করে আলামসহ অন্যদের ঘর ভাঙা পড়বে। তবে পেছনে নিলে উভয়কুল বজায় থাকবে।
গত শনিবার শালিস বৈঠকে থাকা অবসরপ্রাপ্ত সেনা সদস্য বলেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি অমল খন্দকার, তার ভাই নবির খন্দকার, তুতুল খন্দকার, ইউপি সদস্য সিয়ার উদ্দিন এবং শহিদুল মাস্টারসহ অনেকেই উপস্থিত ছিলেন। তার ভাষ্য,সবার মতামতের ভিত্তিতে শালিস হয়েছে। তবে স্কয়ার ফিট হিসেবে যেভাবে খুটি দিয়েছে,সেইভাবে দখলে নিলে দুই পাশে বসবাস করা কালামের ও মকবুলেরসহ কয়েকজনের বাড়ি ভাঙা পড়বে।
বৃহসপতিবার খোঁজ নিয়ে জানা যায় গত বুধবার(১৩মে) উপজেলার হরিরামপুর গ্রামে রাস্তার পাশে দাঁড়িয়ে মোঃ আলমের নেতৃত্বে ভুক্তভ’গি নারী-পুরুষ এলাকারবাসীর সমন্বয়ে মানবন্ধন করেছে। উপজেলার আলাইপুর গ্রামের বাবর আলীর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে মানবন্ধন করা হয়।
এ বিষয়ে বাবর আলীর মুঠোফোনে একাধিকবার ফোন করেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। বাঘা থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST