1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দূর্গাপূজা'র উৎপত্তিস্থল পূজা মণ্ডপ পরিদর্শন করেন, পৌর মেয়র আবুল কালাম আজাদ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দূর্গাপূজা’র উৎপত্তিস্থল পূজা মণ্ডপ পরিদর্শন করেন, পৌর মেয়র আবুল কালাম আজাদ

  • আপডেট করা হয়েছে সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৬৬ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আর এই দূর্গাপূজার উৎপত্তিস্থল তাহেরপুর শ্রী শ্রী গোবিন্দ মাতার মন্দির সহ উপজেলার
বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

রবিবার ( ২ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় শ্রী শ্রী গোবিন্দ মাতার মন্দির সহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।পূজামণ্ডপ পরিদর্শন প্রাক্কালে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মেয়র আবুল কালাম আজাদ বলেন,

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। তিনি আশা ব্যক্ত করেন, যুগ যুগ ধরে বহমান তাহেরপুর সম্প্রীতি সবসময়ই অঁটুট থাকবে। দুর্গা বিসর্জনের আগ পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য আওয়ামী লীগী‌গের সকল নেতৃবৃন্দকে সর্তক থাকতে আহবান জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন,তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর, তাহেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান বিপ্লব, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা,তাহেরপুর কলেজ ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক কোরবান খাঁ,কলেজ ছাত্র লীগের সভাপতি পদপ্রার্থী শামিম ইসলাম,উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সারোয়ার স্বাধীন সহ
বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST