1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি

দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের

  • আপডেট করা হয়েছে সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার গুলালপাড়া গ্রাম থেকে ৪০০ লিটার পেট্রোল জব্দ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার খবর পাওয়া গেছে। তবে জব্দকৃত ওই তেল নিয়ে এসিল্যান্ড ও থানা পুলিশ তেলেসমাতি দেখিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।

পুলিশের দাবি, অবৈধভাবে তেল মজুত করায় ৩৮০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে এবং মজুতদার নাসির উদ্দীন রনিকে আটক করা হয়েছে। অপরদিকে, এসিল্যান্ড দাবি করেছেন, ৪০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে এবং মজুতদার নাসির উদ্দীন রনিকে এক লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে।

এসিল্যান্ড ও পুলিশ একই অভিযানের ক্রেডিট নিজেদের পক্ষে নিতে এক ধরনের রশি টানাটানির কারণে ঘটনাটি নাটকীয়তায় মোড় নিয়েছে। এদিকে, এসিল্যান্ড ও পুলিশের পাল্টাপাল্টি দাবির মধ্যে ২০ লিটার পেট্রোলের হিসেব গায়েব হয়ে গেছে বলেও অভিযোগ স্থানীয়দের।

পুলিশের ভাষ্যমতে, অবৈধভাবে পেট্রোল মজুত রাখার অভিযোগে গুলালপাড়া গ্রামের মৃত ইসরাফিল হোসেনের ছেলে নাসির উদ্দীন ওরফে রনি (৩৬) নামের এক ব্যবসায়ীকে আটক করে থানায় নেয়া হয় । এ সময় তার বাড়ি থেকে ৩৮০ লিটার পেট্রোল জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, রোববার দিনগত রাত ২টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের গুলালপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালায় থানা পুলিশ।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ওই গ্রামের নাসির উদ্দীন রনির বাড়ি থেকে বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করা হয় এবং তাকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়।

এদিকে, সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজুর নেতৃত্বে ওই একই ব্যাক্তির বাড়িতে অভিযান পরিচালনার দাবি করা হয়। সেখানে ৪০০ লিটার পেট্রোল জব্দ করার কথা বলা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০, ৪৫ ও ৫২ ধারায় নাসির উদ্দীন রনির এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের কারাদন্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নুর তানজু।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অর্থদন্ডের ৫০ হাজার টাকা তাৎক্ষণিক আদায় করা হয় এবং জব্দকৃত পেট্রোল স্থানীয়দের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে অবশিষ্ট ৫০ হাজার টাকা আদায় করা হয়। পরবর্তীতে মুচলেকা নিয়ে নাসির উদ্দীন রনিকে ছেড়ে দেয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, নাসির উদ্দীন রনি কানপাড়া বাজারে বিভিন্ন ধরনের জ্বালানি তেল-মবিল বিক্রি করেন। কানপাড়া বাজারে তার দোকান রয়েছে। তবে অবৈধভাবে মজুদকৃত পেট্রোল দোকানের না রেখে রনি নিজ বাড়িতে লুকিয়ে রেখেছিল। দীর্ঘদিন থেকে রনি জ্বালানি তেল ও ভোজ্যতেল অবৈধভাবে মজুত ও বিপণন করে আসছিলো। রোববার দিনগত রাতে পুলিশ তেলসহ রনিকে আটক করে থানায় নিয়ে যায়। সোমবার দুপুরে ফের রনিকে নিয়ে তার গ্রামে গুলালপাড়ায় যাওয়া হয়। সেখানে আকস্মিক হাজির হন এসিল্যান্ড লাইলা নুর তানজু। এরপর ভ্রাম্যমান আদালত পরিচালনার নামে লোকজন জড়ো করে লো-বাজেটের নাটক মঞ্চায়ন করা হয়।

দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। তবে কি ধরনের আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে তা তিনি খোলাসা করেননি।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে ভোক্তাদের অস্থিতিশীল করার চেষ্টা করছে এক প্রকার মৌসুমি মুনাফালোভী মজুতদার। মজুতদারি করে সাধারণ মানুষ ও সরকারকে বিপাকে ফেলতে পারে এই ধরনের অনিয়ম-দুর্নীতির সুযোগ কাউকে দেয়া হবেনা। জ্বালানি তেলের অবাধ সরবরাহ নিশ্চিত করতে ও কৃত্রিম সংকট সৃষ্টির যে কোনো পন্থা রোধ করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, পুলিশের পক্ষ থেকে নাসির উদ্দিন রনিকে আটক দেখিয়ে জব্দকৃত তেলসহ রনির একটি ছবি ধারণ করে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো হয়েছে। ছবি দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে ছবিটি রাতের বেলা উঠানো।

অপরদিকে, এসিল্যান্ড লায়লা নুর তানজুর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনার যে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অফিসিয়াল পেইজে পোস্ট করা হয়েছে সেই ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ছবিটি দিনের বেলা উঠানো। এই ধরনের নাটকীয় অভিযান পরিচালনা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের কেউ কেউ বলছেন, এসিল্যান্ড ও থানা পুলিশ ঘটনার ক্রেডিট নিজেদের পক্ষে নিতে যে নাটক মঞ্চায়ন করেছেন তা আইনশৃঙ্খলা বাহিনীর কথিত বন্দুকযুদ্ধের ঘটনার মতো। যে ঘটনায় শুধু অপরাধী বা সন্ত্রাসীরা আহত কিংবা নিহত হোন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য আহত পর্যন্ত হোন না। এই ধরনের লোক দেখানো অভিযান সাধারণ মানুষকে আরো বিভ্রান্ত করেছে। মাঝখান থেকে ২০ লিটার পেট্রোলের হিসেব গায়েব হয়ে গেছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST