1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে ১২ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে ১২ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া

চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে মোট ১২ জন প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ করেছেন নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
ইসি’র সিদ্ধান্ত অনুযায়ী এবার সরাসরি মনোনয়নপত্র দাখিলের সুযোগ না থাকায় অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৬ জন ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার এবং দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক শরিফুজ্জামান শরিফ।

ভাইস চেয়ারম্যান পদে (পূরুষ) বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, তার ছেলে শ্রমিক লীগ নেতা শামীম ফিরোজ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, আওয়ামী লীগ নেতা আব্দুল হক, মোসাকাব্বের সরকার জিন্নাহ ও হাসেম আলী মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়াও নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, সাবেক ইউপি সদস্য কোহিনুর বেগম ও যুবলীগ নেত্রী শারমিন পলি মনোনয়নপত্র দাখিল করেন।
জানা যায়, সকাল ১০টায় মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়া মামলা সংক্রান্ত বিষয়ে তথ্য বিভ্রাটের কারণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সরদারের মনোনয়নপত্র স্থগিত করা হয়। তবে দুপুর দেড়টার দিকে তার মনোনয়নপত্র ফের বৈধ ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার স্বীকৃতি প্রামাণিক জানান, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST