1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু! - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

দুর্গাপুরে সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু!

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৬৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের শ্যামপুর গ্রামে সুমন (৩০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। সাপ ধরতে গিয়ে সাপের ছোবলে তাঁর পুরো শরীরের বিষক্রিয়া ছড়িয়ে পড়লে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বুধবার দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাপুড়ে সুমনের।

জানা গেছে, বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যার সময় শ্যামপুর গ্রামের পশ্চিম পাড়ার আলতাফ হোসেনের বাড়িতে সাপ ধরতে গিয়ে একটি বিষধর সাপ ছোবল দেয় সুমনকে। সেখান থেকে বাড়ি ফিরে কাউকে কিছু না জানিয়ে রাতে শুয়ে পড়ে সুমন। পরে রাত অনুমান ১২টার দিকে তাঁর শরীরে বিষক্রিয়া শুরু হলে সুমন তাঁর খালাতো ভাই সবুজকে ডেকে বলে, আমি সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত হয়েছি। আমার শরীরে বিষক্রিয়া শুরু হয়েছে।

আমাকে দ্রুত হাসপাতালে নিয়ে চল। পরে সেখান থেকে তাঁকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

এদিকে, সুমনের এমন আকস্মিক মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে রাতেই পুরো গ্রামের মানুষ সুমনের বাড়িতে ভীড় জমান। পরিবারের স্বজনদের আহাজারিতে শোকাভিভূত হয়ে পড়েন প্রতিবেশিরাও।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST