1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

দুর্গাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া মহাবিদ্যালয়ের প্রধান ফটকের সামনের পাকারাস্তা সংলগ্ন সরকারি চারটি গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী শাহর বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে রাস্তার মাটি ধ্বসে পুকুরের মধ্যে পড়ে যায় গাছ গুলো। পরে সেই গাছ নওপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও বিএনপি নেতা হোসেন আলী শাহ্ এবং নওপাড়া গ্রামের বিএনপি নেতা সবাব আলী জোয়ার্দ্দারের নেতৃত্বে ওই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে ইদ্রিস আলী, সবাব আলী জোয়াদ্দার্রের ছেলে মোস্তাকিম জোয়ার্দ্দার, ইদ্রিস আলীর ছেলে ইমন আলী সোমবার দুপুর আড়াইটার দিকে সরকারি রাস্তার পুকুরের মধ্যে ধ্বসে পড়া একটি আমগাছ, দুটি কাঁঠালগাছ ও বাবলাগাছ কেটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায়।

নওপাড়া গ্রামের ইউপি সদস্য জয়নুল আবেদিন জানান, গাছ কাটতে বারবার নিষেধ করা হলেও জোরপূর্বক গাছ গুলো কেটে নেয় তারা। এই গাছ গুলো ইতিপূর্বে উজানখলসি ইউনিয়ন ভূমি অফিসের সহকারি নায়েব মঞ্জুর হাসান ও উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা পরিদর্শন করেন।

এছাড়া নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যানসহ ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।

উজানখলসি ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মঞ্জুর হাসান জানান, ওই সময় গাছ গুলো পরিদর্শন করা হয়েছে। গাছ গুলো সরকারি রাস্তার পাশ থেকে মাটি ধ্বসে পুকুরে পড়ে গেছে। গাছ গুলো কলেজের নয়, সরকারের।

নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল আলম শফি বলেন, মাটি ধ্বসে গাছ গুলো পড়ে যাবার পর ইউএনও মহোদয় ভূমি অফিসের লোকজন সহ পরিদর্শন করেছেন। কিন্তু বিএনপি নেতা হোসেন শাহ লোকজন নিয়ে এভাবে গাছ গুলো কেটে নিবে এটা ভাবতেও পারিনি। বিষয়টি উপর মহলে জানানো হবে।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST