1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ

দুর্গাপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারী দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  ও সামাজিক সংগঠন এতে অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।

উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, সহকারি কমশিনার (ভুমি) কৃষ্ণ চন্দ্র, দুর্গাপুর থানার ওসি খায়রুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, মৎস কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহেদুল হক, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবা আখতার, সমবায় কর্মকর্তা আজগর আলী, পরিসংখ্যান কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে শিশুদের নিয়ে কেক কাটা হয় এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST