1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে প্রায় ২৮ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডা. মনসুর এমপি - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১০ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

দুর্গাপুরে প্রায় ২৮ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন ডা. মনসুর এমপি

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৮ বার পড়া হয়েছে
রাজশাহীর দুর্গাপুরে প্রায় ২৮ কোটি টাকা ব্যায়ে ১৮ কিলোমিটার পাকা রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান।
বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এসব উন্নয়নমুলক কাজের উদ্বোধন করা হয়েছে।  উন্নয়নমুলক কাজের মধ্যে রয়েছে, উপজেলা মেডিকেল মোড় হতে আলীপুর বাজার পর্যন্ত পাকা রাস্তা সংস্কার, সিংগাহাট হতে আমগাছী বাজার হয়ে হরিয়ান বাইপাস রাস্তা পর্যন্ত পাকা রাস্তা সংস্কার ও বর্ধনপুর প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে প্রায় ২৮ কোটি টাকা ব্যায়ে উন্নয়নমুলক কাজের ফলক উন্মোচন কালে এমপি ডা. মনসুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সারাদেশে রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, প্রটেকশনাল ওয়াল, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ঊর্ধ্বমুখী একাডেমিক ভবন নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস, উপজেলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, উপজেলা প্রকৌশলী মাসূক-ই-মোহাম্মদ মাসুদ, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চু, ইউপি চেয়ারম্যান শফিকুল আলম, আবুল কালাম আজাদ, আজাহার আলী খান, রিয়াজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার আলী মন্ডল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌরসভার যুবলীগের সভাপতি বেলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাকিল খান ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন সহ উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST