1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে দেলুয়াবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের ঈগল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে দেলুয়াবাড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের ঈগল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান ঈগল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন। প্রতিদিনই নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থণা করছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুর রহমান।

 

গণসংযোগের অংশ হিসেবে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নের যুগিশো, কেয়াতলা বাজার, তিওরকুড়ি, বখতিয়ারপুর, পাচুবাড়ী, নারানপুর বাজার, আমগ্রাম, কিশোরপুরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ঈগল প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

 

গণসংযোগ শেষে কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় সাধারণ ভোটারদের উদ্দেশ্যে ওবায়দুর রহমান বলেন, আমি আশাকরি আপনারা বিচার বিবেচনা করে আগামী ৭ জানুয়ারি সারাদিন ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।

 

রাজশাহী জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বাচ্চুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক আহসানুল হক মাসুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, জেলা শ্রমিক লীগের সহসভাপতি শুকুমার, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ওমর ফারুক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাপ হোসেন, পৌী যুবলীগের সাধারণ সম্পাদক আবুল বাসার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST