1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে চেয়ারম্যান পদে মীর ইকবাল, সদস্য পদে বাচ্চু-রিনা নির্বাচিত - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

দুর্গাপুরে চেয়ারম্যান পদে মীর ইকবাল, সদস্য পদে বাচ্চু-রিনা নির্বাচিত

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৬৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,  দুর্গাপুর,  রাজশাহী 

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে দুর্গাপুর কেন্দ্রে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ সদস্য পদে আবুল কালাম আজাদ বাচ্চু ও নারী সদস্য পদে সুলতানা পারভীন রিনা নির্বাচিত হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ভোট গণনা শেষে প্রাথমিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

দুর্গাপুর উপজেলা পরিষদ হলরুম কেন্দ্রে নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়। এই নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিলো শতভাগ। এই কেন্দ্রে মোট ভোটার ছিলো ১০৬ জন। শতভাগ ভোট পড়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান।

চেয়ারম্যান পদে মুক্তিযোদ্ধা মীর ইকবাল কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৫৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আক্তারুজ্জামান আক্তার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫১ভোট।

সাধারণ সদস্য পদে আবুল কালাম আজাদ বাচ্চু তালা প্রতীকে পেয়েছেন ৩৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সাহাদত হোসেন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২৫ ভোট। এছাড়া এডভোকেট শরিফুল ইসলাম হাতি প্রতীকে ২৪ ভোট, গোলাপ হোসেন উটপাখি প্রতীকে পেয়েছেন ১৩ ও রেজাউল করিম রেজা বৈদ্যুতিক পাখা প্রতীকে পেয়েছেন ৬ ভোট।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আসাদুজ্জামান দুর্গাপুর উপজেলায় চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল (কাপ পিরিচ) ও সাধারণ সদস্য পদে আবুল কালাম আজাদ বাচ্চুকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST