1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে কওমী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে কওমী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্যামপুর মদিনাতুল উমুল হাফিজিয়া কওমী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মুহ্তামিম বেলাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম রাব্বানী (কাজী)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল রশিদ শাহ, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম প্রাং, সাবেক ছাত্রনেতা ইউসুফ আলী শাহসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—
“শ্যামপুর মদিনাতুল উমুল হাফিজিয়া কওমী মাদ্রাসাকে দুর্গাপুর উপজেলার একটি মডেল কওমী মাদ্রাসা হিসেবে গড়ে তুলতে হবে। দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও আদর্শবান মানুষ গঠনে এই প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন—
“এই লক্ষ্য অর্জনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান আরও সুনাম অর্জন করবে।”
অনুষ্ঠান শেষে বার্ষিক পরীক্ষায় প্লে থেকে প্রথম শ্রেণি পর্যন্ত উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন পুরস্কার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST