1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বাড়ি ফিরেই শিক্ষার্থীর আত্মহত্যা - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় বাড়ি ফিরেই শিক্ষার্থীর আত্মহত্যা

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি : চলমান এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই উত্তরপত্রে ভালো লিখতে না পারায় বাড়ি ফিরে হতাশায় বিষপানে আত্মহত্যা করেছে শাকিলা খাতুন (২০) নামের এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। শাকিলা ওই গ্রামের আবু হেনার মেয়ে এবং ধরমপুর কলেজের একাদশ শেষবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রথম দিনে দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন শাকিলা খাতুন। পরীক্ষা শেষে বাড়ি ফিরে মন খারাপ করে বসে থাকে। পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে শাকিলা জানান, তার পরীক্ষা ভালো হয়নি। এরপর কিছুটা বকাঝকা করেন পরিবারের সদস্যরা।

কিছু সময় পর বাড়ির সকলের অগোচরে ঘরে থাকা কীটনাশক পান করে শাকিলা। বিষয়টি পরিবারের স্বজনরা বুঝতে পেরে দ্রুত তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক শাকিলাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, আত্মহত্যার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST