
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীর দুর্গাপুর পৌরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য ও ২০২১ সালের পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোঃ জার্জিস হোসেন সোহেল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবতার মহান আদর্শে উদ্বুদ্ধ করে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হযরত ইবরাহিম (আ.)-এর অনন্য আত্মত্যাগের স্মৃতিবিজড়িত এই দিন আমাদের জীবনে ত্যাগের মহিমা ও মানবকল্যাণে আত্মনিয়োগের শিক্ষা দেয়।”
তিনি আরও বলেন, “ধনী-গরীবের বৈষম্য দূর করে ঈদুল আযহার প্রকৃত শিক্ষা আমাদের ধারণ করতে হবে। মানুষ মানুষের জন্য—এই মানবিক মূল্যবোধকে ধারণ করেই সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে হবে।”
শুভেচ্ছা বার্তায় তিনি দুর্গাপুর পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি সর্বশেষ সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”