1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
তানোরে সাবেক স্ত্রীর বাড়ি থেকে সাবেক স্বামীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

তানোরে সাবেক স্ত্রীর বাড়ি থেকে সাবেক স্বামীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ৩

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সাবেক স্ত্রীর বাড়ি থেকে সাবেক এক স্বামী বেলাল হোসেন (৩২)’র লাশ উদ্ধার করেছে তানোর থানা পুলিশ। এঘটনায় সাবেক স্ত্রী ৩ সন্তানের জননী চাঁদনী বেগম (২৮), শ্বশুর সুলতান মাহমুদ (৪৮) ও শ্বশুড়ি ছবিরন (৪৫) সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঘটনায় নিহত বেলাল হোসেনের পিতা আব্দুল মতিন বাদি হয়ে ৫ জনকে আসামী করে তানোর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার কামারগাঁ ইউপির কামারগাঁ চৌধুরী পাড়া গ্রামে।

মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার কামারগাঁ ইউপির কামারগাঁ চৌধুরী পাড়া গ্রামের আব্দুল মতিনের পুত্র বেলাল হোসেনের সাথে প্রায় ১২ বছর আগে একই গ্রামের সুলতান হোসেনের কন্যা চাঁদনীর বিয়ে হয়। ঘর সংসার জীবনে তাদের ২ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে। এঅবস্থায় তাদের মধ্যে পারিবারিক কলহের জের ধরে গত ০২ বছর আগে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায় এবং ডিভোর্সের কারণে বিজ্ঞ আদালতে খোরপোষের একটি মামলা চলমান রয়েছে।

এর মধ্যই বেলাল হোসেন ২য় বিয়ে করে ঘর সংসার করা অবস্থায় ২য় বউয়ের আরো ১ কন্যা সন্তান রয়েছে। নিহত বেলাল মাঝে মধ্যেই তার পূর্বের সংসারের সন্তানদের সাথে দেখা করতে সাবেক স্ত্রীর বাড়িতে যেতেন। নিহতের পরিবার সুত্রে জানা গেছে, বুধবার সকালে নিহত বেলাল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বৃহস্পতিবার সকালে তারা তার মৃত্যুর খবর পান। মৃত ভিকটিমের মাথায়, হাতে ও পিঠে মারপিট ও কাটা জখমের চিহ্ন রয়েছে।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, নিহত বেলাল হোসেনের সাবেক স্ত্রীর বাড়ি থেকে গলাই উড়না প্যাচানো লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। এঘটনায় নিহতের পিতা বাদি হয়ে ৫ জনকে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় সাবেক স্ত্রী, সাবেক শ্বশুর ও সাবেক শ্বাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST