1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
তানোরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপিত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

তানোরে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উদযাপিত

  • আপডেট করা হয়েছে রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে রাজশাহীর তানোরে আলোচনা সভা ও বন্যাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। রোববার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় তানোর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বন্যাঢ্য র্যা লি বের হয়ে উপজেলা প্রধান সড়ক পরিদর্শন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদ প্রশাসক নাঈমা খান।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি এসএম মিজানুর রহমান, সহ-সভাপতি সুলতান আহম্মেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মজিবর রহমান, উপজেলা মাদ্রাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোকছেদ আলী, তানোর বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। সম্মান জানাই সকল শিক্ষকদের যারা জাতি গঠনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে তানোর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকাগণ অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST