1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
তানোরে বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

তানোরে বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার

  • আপডেট করা হয়েছে বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকার তানোর উপজেলা নিবাহী অফিসারের কার্যালয়, তালন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউপির গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেছেন। বুধবার (২০ আগষ্ট) সকালে উপজেলার তালন্দ ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। এছাড়াও উপস্থিত ছিলেন তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দীন (বাবু), ইউপি প্রশাসনিক কর্মকর্তা (সচিব) রাসেল রহমান, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প-৩ এর উপজেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম, ইউপি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও গ্রাম আদালত সহকারী মারুফ হাসান সিদ্দিকীসহ ইউপির সকল সদস্য সদস্যাসহ গ্রাম পুলিশগন।

পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন এবং একট গাছের চারা রোপন করে জনপ্রতিনিধি, কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে কথা বলেন। এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, গ্রামীণ জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দেয়ার প্রথম স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। তাই এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তিনি ডিজিটাল সেন্টারের কার্যক্রম, নাগরিক সনদপ্রদান, ভিজিএফ ভিজিডি কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মান যাচাই করেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে কমিশনার নিয়মিত পরিষদ সভা আয়োজন ও উন্নয়ন কাজে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দেন। পরিদর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল গ্রাম আদালতের কার্যক্রম। কমিশনার জানতে চান, সাধারণ মানুষ কতটা সহজে এই আদালতের মাধ্যমে ন্যায়বিচার পাচ্ছে। গ্রাম আদালত হচ্ছে ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত বিচারব্যবস্থা, যেখানে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ দ্রুত নিষ্পত্তি করা যায়। যেমন-জমি বা সীমানা নিয়ে বিরোধ দেনা-পাওনার ঝামেলা পারিবারিক কলহ স্বল্প অঙ্কের ক্ষতিপূরণ দাবি ইত্যাদি।

এর ফলে মানুষকে আর দূরের আদালতে ছুটতে হয় না। সময়, খরচ ও ভোগান্তি-সবই কমে আসে। “গ্রাম আদালত সক্রিয় হলে গ্রামের মানুষ অনেক দ্রুত ন্যায়বিচার পাবে। এটি আদালতের মামলার চাপও কমাবে। এসময় তিনি গ্রাম আদালত এজলাস পরিদর্শন করেন ও গ্রাম আদালত সংক্রান্ত বিভিন্ন রেজিষ্টার ও নথিপত্র তদারকি করেন এবং গ্রাম আদালত সহকারীকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে কমিশনার আশাবাদ ব্যক্ত যে, জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় ইউনিয়ন পরিষদ হয়ে উঠবে প্রকৃতপক্ষে জনগণের সেবাকেন্দ্র। কমিশনার করেন তালন্দ ইউপির প্রাঙ্গণে একটি ফলজ ও একটি বনজ বৃক্ষরোপণ করেন। এর আগে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST