1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
তানোরে ঢাকা ফেরত দম্পতির করোনা আক্রান্ত - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

তানোরে ঢাকা ফেরত দম্পতির করোনা আক্রান্ত

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ৬৫৪ বার পড়া হয়েছে

তানোর সংবাদদাতা: রাজশাহীর তানোর উপজেলায় এবার এক দম্পতির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তারা সম্প্রতি ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরেন। করোনায় আক্রান্ত হওয়া দম্পতির বাড়ি উপজেলার কলমা ইউনিয়নের চন্দনকোঠা গ্রামে। সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজিয়ারা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২১ মে তানোরে গ্রামের বাড়িতে ঈদ করতে আসেন আক্রান্ত দম্পতি। তারা ঢাকায় গার্মেন্টসে কর্মরত ছিলেন। বিষয়টি টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ওই স্বামী-স্ত্রী দম্পতিকে তাদের বাড়িতে হোম কোয়ারান্টাইনে রাখেন। এছাড়াও করোনার উপসর্গ না থাকা স্বত্বেও গত ৩১ মে নতুন করে আক্রান্ত ওই স্বামী-স্ত্রীর নমুনা তাঁদের বাড়িতে গিয়ে সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) ল্যাবে পাঠান স্বাস্থ্যকর্মীরা।

সোমবার (১ জুন) রাতে তাঁদের নমুনা পরীক্ষার প্রতিবেদন ‘পজিটিভ’ উল্লেখ করে রামেক হাসপাতাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের অবগত কর হায়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, কোন ধরনের উপসর্গ না থাকায় আক্রান্ত ওই দম্পতিকে চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতেই আইসোলেশন রেখে সব ধরনের চিকিৎসা দেওয়া হবে। এছাড়া সতর্কতামূলক আক্রান্ত দম্পতির বাড়িটি লকডাউনের আওতায় আনা হয়েছে।

নতুন করে দুইজন আক্রান্ত হওয়ায় উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ জনে। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানার দুই পরিচ্ছন্নতাকর্মী এবং এক পুলিশ কনস্টেবলসহ ১০ জনের করোনা শনাক্ত হয়। এঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন তিনজন। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী হাসপাতাল চত্বরে একটি ভবনে আইসোলেশনে রয়েছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST