1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
তানোরে গভীর রাতে ব্যাংক লুট ৩ রাজমিস্ত্রি গ্রেফতার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

তানোরে গভীর রাতে ব্যাংক লুট ৩ রাজমিস্ত্রি গ্রেফতার

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৫ বার পড়া হয়েছে

তানোর প্রতিনিধিঃ দীর্ঘ দিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন রাজমিস্ত্রি সজল আলী (২২) ও কিরণ আলী (২২)। দুজনই রাজশাহীর তানোর উপজেলার বিল্লী এলাকায় একটি সরকারি প্রকল্পে কাজ করছিলেন। থাকতেন সেখানেই।

এদিকে নির্মাণ সাইটের পাশেই ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা রয়েছে। দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় ছিল শাখাটি। এজেন্টের বাড়িও বেশ দূরে। আবার এলাকাটি একেবারেই প্রত্যন্ত। সন্ধ্যা নামলেই নিঝুম চারপাশ। নৈশপ্রহরীর তৎপরতাও সীমিত।

এসব মাথায় রেখেই এজেন্ট ব্যাংক লুটে নিখুঁত পরিকল্পনা সাজান তারা। সাইটে লোহা কাটার যন্ত্রও ছিল। গভীর রাতেই সেই যন্ত্র নিতে গিয়ে দেখে ফেলে সহকর্মী কিশোর। তাকে সঙ্গে নিয়েই ব্যাংক লুটে নেমে পড়েন দুই যুবক।

গত ২৫ আগস্ট দিবাগত রাতে এজেন্ট ব্যাংকটিতে হানা দেয় তিনজন। কিন্তু কোনো টাকা পয়সা পাননি তারা। সেখান থেকে ২১টি এটিএম কার্ড, ২২টি বিভিন্ন দেশের নোট, কিছু চেক বই, কম্পিউটার সামগ্রী, ফিঙ্গারপ্রিন্ট যন্ত্র নিয়ে যায় তারা।

এ ঘটনায় গত মঙ্গলবার (৩০ আগস্ট) দিবাগত মধ্যরাতে এই ঘটনায় তানোর থানায় মামলা দায়ের করেন এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী সেফাউর রহমান। ওই রাতেই আসামিদের ধরতে অভিযানে নামে তানোর থানা পুলিশ। জড়িতদের শনাক্ত করে তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থানও নিশ্চিত হয়।

চারঘাটের চন্দনশহর এলাকার নিজ বাড়ি থেকে সজল আলীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই রাতেই উপজেলার মেরামতপুর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন আরেক অভিযুক্ত কিরণ আলীও। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার পিরোজপুর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাদের কিশোর সহযোগীকে। তাদের কাছ থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ।

তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, গত ২৬ আগস্ট দিবাগত রাতে উপজেলার বিল্লি বাজার এলাকার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকে মালামাল লুট হয়ে যায়। ঘটনার চার দিন পর থানায় মামলা করেন এজেন্ট সেফাউর রহমান। এরপরই অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) দুপুরের দিকে তাদের আদালতে তোলা হয়।

ওসি বলেন, গ্রেপ্তার সজল আলী ও কিরণ আলীর পরিকল্পনায় এই কাণ্ড। উদ্দেশ্য জেনে যাওয়ায় পরে ওই কিশোরকে সঙ্গে নেয় তারা। ঘটনার পর আত্মপোনে চলে যায় তারা। গ্রেপ্তারের পর দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST