1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে দুর্গাপুরের আ.লীগ নেতা বাচ্চুর প্রার্থীতা ঘোষণা - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে দুর্গাপুরের আ.লীগ নেতা বাচ্চুর প্রার্থীতা ঘোষণা

  • আপডেট করা হয়েছে বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর

রাজশাহী জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে সদস্য পদে এবার প্রার্থীতা ঘোষণা করেছেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের নেতা ও দেলুয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ বাচ্চু। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমানে রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময় করে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে ভোটারদের জানান দেন।

মতবিনিময় কালে আবুল কালাম আজাদ বাচ্চু সাংবাদিকদের জানান, আসন্ন জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে বিজয়ী হলে এলাকার অবকাঠামো উন্নয়নে ভুমিকা রাখবো। বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। কিন্তু জনপ্রতিনিধি না হওয়ায় উন্নয়নমুলক কাজে অংশ নিতে পারিনি। এলাকার উন্নয়নের স্বার্থেই এই নির্বাচনে অংশ নেয়া। আর দল যদি মনে করে এখানে একক প্রার্থী ঘোষনা করবে সেক্ষেত্রে আমি দলীয় সিদ্ধান্তের বাইরে যাবো না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইনছান আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমিনুল হক টুলু, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আবুল বাসার, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন, পানানগর ইউপির নারী সদস্য স্বপ্না, দেলুয়াবাড়ী ইউপির সদস্য লাবনী, ইউপির সদস্য আবুল বাসার, মাড়িয়া ইউপির সদস্য আমিনুল ইসলাম, পানানগর ইউপির সদস্য আবুল হাসান, বদর উদ্দিন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST