1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
জেলা কৃষকলীগের সম্মেলন সফল করতে বাগমারা'য় যুবলীগের প্রচার মিছিল - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

জেলা কৃষকলীগের সম্মেলন সফল করতে বাগমারা’য় যুবলীগের প্রচার মিছিল

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২২২ বার পড়া হয়েছে

মিজানুর রহমান বাগমারা প্রতিনিধি 

বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করতে শুক্রবার বিকেলে বাগমারা উপজেলা যুবলীগের উদ্যোগে প্রচার মিছিল বের করা হয়।

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সামনে থেকে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। প্রচার মিছিলটি ভবানীগঞ্জ বাজারের প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে নিউ মার্কেটের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

পজেলা যুবলীগের সভাপতি আল মামুন প্রামানিকের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর এর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সদস্য হাবিবুর রহমান মটর, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, কৃষকলীগের সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, যুগ্ম সাধারণ কামরুজ্জামান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লিটন। এ সময় উপস্থিত ছিলেন গনিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সানোয়ার হোসেন, ঝিকরার সভাপতি  মোশারফ হোসেন, যুগীপাড়ার সভাপতি মাহাবুর রহমান মিঠু, হামিরকুৎসার সভাপতি শাহ রেজা আলী ইমন, গোয়ালকান্দির সভাপতি সোহেল রানা, সম্পাদক আতাউর রহমান শ্যামল, দ্বীপপুরের সবুজ, বাসুপাড়ার নাহিদ হাসান, যুবনেতা জহুরুল ইসলাম, আব্দুল মালেক, সুজন, শরিফ, রানা, গোলজার, হিটলার, শিমুল, রনি, মাসুদ রানা, সাবেক ছাত্রলীগ নাদিরুজ্জামান মিলন সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রাজশাহী জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হওয়ায় ইঞ্জিনিয়ার এনামুল হকের দিক নির্দেশনায় শুরু থেকেই কাজ করছে উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

দীর্ঘ ৭ বছর পর হতে যাচ্ছে জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এদিকে আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় আহ্বায়ক কমিটি দ্বারা চলছে জেলা কৃষক লীগের দলীয় কার্যক্রম।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST