1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
জুলাইয়ে ভারতে যাবে আ.লীগের প্রতিনিধি দল : ওবায়দুল কাদের - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

জুলাইয়ে ভারতে যাবে আ.লীগের প্রতিনিধি দল : ওবায়দুল কাদের

  • আপডেট করা হয়েছে বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২২৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : আগামী জুলাই মাসে আওয়ামী লীগের প্রতিনিধি দল ভারতে যাবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৪ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে ভার্চুয়ালি বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্পের গ্রাউন্ড ব্রেকিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ভারতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করলে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে। উন্নয়নের স্বার্থে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী দেশ ভারত আরও বেশি পরিমাণে বিনিয়োগ নিয়ে বাংলাদেশে এলে বাংলাদেশকে বিনিয়োগকারী খুঁজতে আর দূরে যেতে হবে না।

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রসঙ্গে তিনি বলেন, রাজশাহীতে বিএনপির আহ্বায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন, এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত নিন্দা জানালেও নির্বিকার বিএনপির মহাসচিব।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। তবে কেউ জাতীয় নির্বাচন প্রতিহত করতে এলে তাকে প্রতিহত করা হবে। গাজীপুরের নির্বাচনে নির্বাচন কমিশন নিয়ে সমালোচনা করতে হলে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST