1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
জুলাই সনদ বাস্তবায়নের জন্য গনভোট হবে সেই আদেশ'র চুড়ান্ত রুপ: নাহিদ ইসলাম - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

জুলাই সনদ বাস্তবায়নের জন্য গনভোট হবে সেই আদেশ’র চুড়ান্ত রুপ: নাহিদ ইসলাম

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি’র) আহবায়ক ও দলীয় প্রধান নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, ফ্যাসিবাদী পক্ষের ষড়যন্ত্র রুখতে দেশে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গনভোট হবে সেই আদেশ’র চুড়ান্ত রুপ দিতে স্বাক্ষর করতে হবে সরকার প্রধান ড.ইউনুসকে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে(এনসিপি’র) বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ সাক্ষর করতে আমরা অপেক্ষা করছি। জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে,গনভোট হবে। গনভোটের মাধ্যমে ড. ইউনুস এই আদেশ স্বাক্ষর করবে। রাষ্ট্রপতি এই আদেশ স্বাক্ষর করতে পারবে না। বিদ্যমান সংবিধানের আলোকে আদেশ সাংঘর্ষিক হবে। কোন ধরণের নোট আব ডিসেন্ট থাকলে আমরা সেটিতে স্বাক্ষর করবো না। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী শক্তি, নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে । আওয়ামী লীগ ও বৈদেশিক শক্ত নির্বাচন বানচালের চেষ্টা চালাবে আমার তা হতে দেবো না । আওয়ামী লীগকে পূর্নাবাসন করার চেষ্টা করছেন একটি দল সেটিও জনগণ প্রতিহত করবে ।

এ সময় নাহিদ ইসলাম দাবি করেন, ৫ আগস্ট ২০২৪ সালে এনসিপির লক্ষ্য ছিল ‘ফ্যাসিবাদের পতন’, আর এবার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন , গতবার আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য জাতীয় সংসদ ভবন। আমরা গণভবনকে জয় করেছি, এবার জাতীয় সংসদেও তারুণ্যের বিজয় নিশ্চিত করব ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেইনি। যদি সিদ্ধান্ত নিতে হয় অবশ্যই একটি নীতিগত জায়গা থেকে তা নেয়া হবে। আমরা চাই সংস্কার হোক। যদি কেউ এর বিরুদ্ধে দাঁড়ায়, আমরা ভাববো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বিরুদ্ধে দাঁড়ালো। নাহিদ ইসলাম আরো বলেন, গণহত্যাকারী খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই। সংস্কার চাই, নতুন সংবিধান চাই। এ সময় তিনি ২০২৩ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং তাতে নিহত কর্মীদের স্মরণ করে বলেন, আমাদের স্বপ্ন কেবল শেখ হাসিনার পতন ছিল না বরং একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ ছিলো ।
শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন,নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না।শাপলা না দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের সেচ্ছাচারিতা করছে। তারা গায়ের জোরে কাজ করছে। অধিকার যদি রাজনৈতিক ভাবে আদায় করতে হয়, তাহলে রাজপথের মাধ্যমে আদায় করা হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন , জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, নাহিদা সারওয়ার নিভা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, আব্দুল হান্নান মাসউদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ইমরান ইমনহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির, যুগ্ম সদস্য সচিব ও সম্পাদক, মিডিয়া সেলের, মুশফিক উস সালেহীন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST