1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে : মির্জা ফখরুল - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে : মির্জা ফখরুল

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই কার্যকর হবে বলে উল্লেখ করেছেন তিনি।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া হাফেজিয়া মাদরাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এ বিষয়ে কথা বলেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, সেটাই হবে।
তদন্ত হয়েছে, প্রয়োজন হলে আবারও তদন্ত হবে। বিষয়গুলো যেহেতু আদালতে আছে, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী চলবে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম, ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।’
মির্জা ফখরুল বলেন, আমি ঠাকুরগাঁওবাসীর কাছে ঋণী। কারণ, তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।
তাদের ভোটের কারণেই আজ আমি মন্ত্রী হয়ে আসতে পেরেছি।
এর আগে ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়ার নিজ বাসভবনে পৌঁছালে জেলা পুলিশের একটি দল মির্জা ফখরুলকে গার্ড অব অনার প্রদান করে। পরে নেতাকর্মীসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST