1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
জার্মানিতে ফের লকডাউন নভেম্বরে - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

জার্মানিতে ফের লকডাউন নভেম্বরে

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৭৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: করোনা সংকট মোকাবিলায় জার্মানিতে আবারো লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দেশটিতে সংক্রমণের হার দ্রুত বেড়ে চলায় নতুন করে সীমিত আকারে লকডাউনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেল মার্কেলের বরাত দিয়ে বুধবার (২৮ অক্টোবর) রাতে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। দেশটিতে আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে সীমিত আকারের নতুন এই লকডাউন।
চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল জানিয়েছেন, জার্মানিতে নভেম্বরে লকডাউন হবে। তবে এই লকডাউনে স্কুল ও দোকান উন্মুক্ত থাকবে।

এছাড়া সামাজিক যোগাযোগ দুটি পরিবার বা সর্বোচ্চ ১০ জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং বার, ক্যাটারিং এবং অবসর সুবিধা বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে দেশটির পর্যটন খাতও।

পরিস্থিতি বিবেচনায় এনে লকডাউনের বিষয়ে দেশটির সরকার পুনরায় ১১ নভেম্বর পুনর্বিবেচনা করবেন বলে আশা করা হচ্ছে। আর এটিকে একটি জাতীয় জরুরি অবস্থা আখ্যা দিয়ে দেশটির চ্যান্সেলর সবাইকে এখনই কাজ করার আহবান জানিয়েছেন।

মাত্র এক সপ্তাহের মধ্যে দেশটিতে দৈনিক করোনা সংক্রমণের হার দ্বিগুণ হয়ে গেছে। আগামী সপ্তাহে এই হার দৈনিক ৩০ হাজার ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া করোনার কারণে দেশটিতে বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
সূত্রঃ বাংলানিউজ

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST