1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
জামায়াতের সমাবেশে অংশ নিতে রাজশাহীতে বিশেষ ট্রেন - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

জামায়াতের সমাবেশে অংশ নিতে রাজশাহীতে বিশেষ ট্রেন

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

মধুমতি এক্সপ্রেসের নিয়মিত শনিবারের ছুটি থাকলেও বিশেষ এ ট্রিপের জন্য তা বাতিল করা হয়েছে।

 নিজস্ব প্রতিবেদক : ঢাকায় শনিবারের সমাবেশে অংশ নিতে নেতা-কর্মীদের আনা-নেওয়ার জন্য তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজশাহী-ঢাকা-রাজশাহী, সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটে এসব ট্রেন একবার করে চলাচল করবে।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তারা জামায়াতের আবেদনের প্রেক্ষিতে পৃথক চিঠিতে এ অনুমোদন দেন। এতে বলা হয়, রাজশাহী মহানগর জামায়াতের আবেদনে রাজশাহী থেকে ১৮ জুলাই দিবাগত রাত ১টায় বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে সকাল ৬টায় পৌঁছাবে।

সমাবেশ শেষে ১৯ জুলাই রাত ৮টায় ঢাকায় থেকে ফিরতি যাত্রা শুরু করবে এবং রাত ১টা ১৫ মিনিটে রাজশাহী পৌঁছাবে। পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান ও সরদহ রোড স্টেশনে যাত্রা বিরতি করবে। ট্রেনটি মধুমতি এক্সপ্রেসের রেক ব্যবহার করে চলবে।
সিরাজগঞ্জ-ঢাকা-সিরাজগঞ্জ রুটে ৭৭৫/৭৭৬ নম্বর ট্রেনটি শনিবার সকাল ৬টায় সিরাজগঞ্জ বাজার থেকে ছাড়বে এবং সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবে। ফিরতি ট্রেন রাতে ১১টা ৫৫ মিনিটে ঢাকায় থেকে ছাড়বে এবং ভোর ৩টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ পৌঁছাবে। ময়মনসিংহ-ঢাকা-ময়মনসিংহ রুটেও এক জোড়া বিশেষ ট্রেন চলবে।

জামায়াতের রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল জানান, ট্রেনের ১ হাজার ১৭৯টি টিকিটের মূল্য বাবদ প্রায় ১২ লাখ ৭ হাজার টাকা রেলওয়েকে পরিশোধ করা হয়েছে। রাজশাহী থেকে ১৪ বগির পুরো ট্রেনটিই জামায়াত নেতা-কর্মীদের জন্য বরাদ্দ।
তিনি আরও জানান, রাজশাহী জেলা ও মহানগর থেকে প্রায় ১২ হাজার নেতা-কর্মী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বিভিন্ন উপজেলা থেকেও ৭-১০টি করে বাস ঢাকায় যাবে। ইতোমধ্যে অনেকে ঢাকায় রওনা হয়েছেন।

উল্লেখ্য, মধুমতি এক্সপ্রেসের নিয়মিত শনিবারের ছুটি থাকলেও বিশেষ এ ট্রিপের জন্য তা বাতিল করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST