1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
জনগণের সেবায় রাজনীতি করে বিএনপি : রাজশাহীতে ড. মঈন খান - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

জনগণের সেবায় রাজনীতি করে বিএনপি : রাজশাহীতে ড. মঈন খান

  • আপডেট করা হয়েছে শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি জনগণের দল। বিএনপি জনগণের শক্তি, ভোট ও গণতন্ত্রে বিশ্বাস করে। সততা, আইনশৃঙ্খলা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উৎপাদনমুখী রাজনীতিই বিএনপির মূল দর্শন। শনিবার দুপুরে রাজশাহীর ভুবন মোহন পার্কে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের নির্যাতনেও বিএনপির নেতাকর্মীরা আনুগত্য হারায়নি। তারেক রহমানের নেতৃত্বে জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতা স্বৈরাচারী সরকারকে বিদায় করেছে। আওয়ামী লীগকে ‘পথভ্রষ্ট দল’ আখ্যা দিয়ে তিনি বলেন, তারা দেশের মানুষের কাছে ক্ষমা চায়নি। বিএনপি কখনো আওয়ামী লীগের মতো হবে না, রাজনীতি হবে জনগণের সেবা করার জন্য, ব্যবসা করার জন্য নয়।
বর্তমান সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এখন আর ‘আগে উন্নয়ন, পরে গণতন্ত্র’ শোনা যাবে না। জনগণের ভোট ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করেই সব সংস্কার ও সুবিচার হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশার। প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশিদ।
এসময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের হাতে সদস্য ফরম তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST